শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

নতুন আইন নয় হবে সার্চ কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পরিচয় প্রকাশে অনিচ্ছুক বঙ্গভবনের এক কর্মকর্তা বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, রাষ্ট্রপতি দ্রুত সার্চ কমিটি গঠন করবেন। ওই কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনারদের (ইসি) নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। খবর প্রথম আলোর।

ওই কর্মকর্তা জানান, ১৮ জানুয়ারি ইসি পুনর্গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শেষ হবে। এই সংলাপ শেষ হওয়ার পরই দ্রুত সার্চ কমিটি গঠন করা হবে।

ইতিমধ্যে ২৩টি রাজনৈতিক দল আলাদাভাবে রাষ্ট্রপতির সঙ্গে ইসি পুনর্গঠন নিয়ে আলোচনা করেছে। ১৬ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সংলাপে অংশ নিতে আটটির বেশি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংলাপে বেশির ভাগ রাজনৈতিক দল সিইসি ও ইসি নিয়োগ করতে নতুন আইন পাসের প্রস্তাব করেছিল। কিন্তু আপাতত তা বাস্তবায়নের সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ২০১২ সালে ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পর চার সদস্যবিশিষ্ট সার্চ কমিটি গঠন করেন। সেই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি আবদুল হামিদও সার্চ কমিটি গঠন করতে যাচ্ছেন। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ এই ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ