শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

ভূমধ্যসাগরে নৌডুবি: নিহত ৮, নিখোঁজ ১০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nou dubiআওয়ার ইসলাম:লিবিয়ার উপকূলের কাছে ভূমধ্যসাগরে অভিবাসীবোঝাই একটি নৌযানডুবির ঘটনা ঘটেছে। এতে  নিহত হয়েছেন আটজন। এখনো নিখোঁজ রয়েছেন ১০০ জনের মতো অভিবাসী।

বিষয়টি নিশ্চিত করে ইতালির উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, সাগর থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে চারজনকে। অন্ধকার নেমে আসার কারণে উদ্ধারকাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন। ফ্রান্সের নৌবাহিনীর একটি জাহাজসহ বেশ কয়েকটি নৌযান উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

লিবিয়া থেকে অভিবাসী নিয়ে ইতালি যাচ্ছিল নৌকাটি। লিবিয়া উপকূল থেকে ৫০ কিলোমিটার দূরে ডুবে যায় সেটি। তবে নৌকার অভিবাসীরা কোন দেশের নাগরিক, তা নিশ্চিত করা যায়নি।

এর আগে শুক্রবার ইতালির উপকূলরক্ষী বাহিনী ভূমধ্যসাগর থেকে ৫৫০ অভিবাসীকে উদ্ধার করে।

এ বিষয়ে উদ্ধারকাজে নিয়োজিত একজন চিকিৎসক জানান, একদিন এমনও দেখা গেছে একটি ছোট ডিঙি নৌকায় গাদাগাদি করে ১২৩ জনকে পাচারের চেষ্টা করা হয়েছে।

২০১৫ সাল থেকেই স্থলপথে অভিবাসীদের ইউরোপে প্রবেশের হার বেশ কমে আসে। তার পর থেকেই বাড়তে থাকে বিপজ্জনকভাবে সমুদ্রপথে ইউরোপে ঢোকার চেষ্টা।
জাতিসংঘের শরণার্থী-সংক্রান্ত সংস্থা ইউএনএইচসিআরের জরিপ মতে, নতুন বছরের প্রথম দুই সপ্তাহেই এক হাজারের বেশি অভিবাসী সমুদ্রপথে ইউরোপে প্রবেশ করেছে।  এর আগে ২০১৬ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢুকতে গিয়ে নিহত হন পাঁচ হাজার অভিবাসী।

ডিএস 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ