শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

তুরস্কের বিমান বিধ্বস্ত; নিহত ৩২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

turky24আওয়ার ইসলাম: কিরগিজস্তানের রাজধানী বিশকেকের কাছে তুর্কি এয়ারলাইন্সের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩২ জন নিহত হয়েছে। বোয়িং ৭৪৭ বিমানটি কিরগিজস্তানের মানাস বিমানবন্দরের কাছে স্থানীয় সময় আজ (সোমবার) সকাল সাড়ে সাতটার দিকে বিধ্বস্ত হয়।

অবতরণের সময় ঘন কুয়াশার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিক খবরে বলা হয়েছে। বিমানটি ঠিকমতো নামতে না পেরে ডাচা-সু গ্রামের কয়েকটি ভবনে আঘাত করে। যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই গ্রামের লোকজন বলে জানা গেছে।

বিমানের আঘাতে দুটি বাড়িতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিমান দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটিতে অজ্ঞাত সংখ্যক ক্রু ছিলেন তবে কোনো যাত্রী ছিল না। বিমানটি হংকংয়ের উদ্দেশে যাচ্ছিল এবং মানাস বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রা বিরতির কথা ছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ