শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

কম জনপ্রিয়তার শীর্ষে ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trumpআওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় বসছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার তিনি দেশটির ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। ইতোমধ্যে ওয়াশিংটনে তার বিরুদ্ধে বিক্ষোভ চলছে। শুক্রবারও বিক্ষোভ অব্যাহত থাকবে বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন/ওআরসি’র জরিপে দেখা গেছে, বর্তমানে ট্রাম্পের জনপ্রিয়তা মাত্র ৪০ ভাগ যা ২০১২ সালে প্রেসিডেন্ট ওবামার জনপ্রিয়তার চেয়ে ৪৪ ভাগ কম।
জরিপে দেখা যায়, গত তিনজন প্রেসিডেন্টের শপথ নেওয়ার সময় যে পরিমাণ জনপ্রিয়তা ছিল তার চেয়ে গড়ে ২০ ভাগ কম আছে ট্রাম্পের। ২০০৯ সালে প্রেসিডেন্ট ওবামা যখন শপথ নেন তখন তার জনপ্রিয়তা ছিল ৮৪ ভাগ। ১৯৯২ সালে বিল ক্লিনটনের প্রতি ৬৭ ভাগ মানুষের সমর্থন ছিল এবং ২০০১ সালে জর্জ ডাব্লিউ বুশকে পছন্দ করতেন ৬১ ভাগ মার্কিনী। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন কিনা তা নিয়েও মানুষের মনে আশঙ্কার জন্ম দিয়েছে। ৫৩ ভাগ মানুষ তার প্রেসিডেন্সি নিয়ে অনাস্থা প্রকাশ করেছেন।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ