শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানন্তর বিস্ফোরক ফল বয়ে আনবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

embasy-telavivআওয়ার ইসলাম : ইসরাইলে যুক্তরাষ্ট্রের দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানন্তর করলে ‘বিস্ফোরক’ ফল বয়ে আনতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট হিসেবে নিজের শেষ সংবাদ সম্মেলনে বুধবার এ কথা বলেছেন তিনি।

পাশাপাশি ফিলিস্তিন সংকটের দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ক্ষীণ হয়ে আসছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে যুক্তরাষ্ট্রের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ইসরায়েলে ও ফিলিস্তিন, উভয়েই জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে দাবি করে। ওবামা বলেন, “যার সঙ্গে মূল ইস্যুগুলো জড়িত এবং যা দুপক্ষের জন্যই স্পর্শকাতর, এমন বিষয়ে যখন হঠাৎ একতরফাভাবে কোনো পরিবর্তন করা হয়, তখন তা বিস্ফোরক হয়ে উঠতে পারে।”

 

ওবামা জানান, ইসরায়েলের বসতি স্থাপন তৎপরতা নিয়ে সম্প্রতি জাতিসংঘের একটি প্রস্তাবে তার প্রশাসন বাধা দেয়নি, কারণ দুই রাষ্ট্রভিত্তিক সমাধান শান্তির একমাত্র উপায় বলে অনুভব করেছেন তারা।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ