রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

আলজেরিয়ার ইসলামি দলগুলোর নির্বাচনী জোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

MIDEast_4_2-7আওয়ার ইসলাম : প্রায় তিন দশক পর আলজেরিয়ার ইসলামি দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। এপ্রিল ২০১৭ তে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে অংশ নিতে তারা ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরি করেছে।

ইসলামি দলগুলো আশা করছে, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তারা দীর্ঘ রাজনৈতিক পতনের গ্লানি কাটিয়ে উঠতে পারবে এবং দেশগঠনে অবদান রাখতে সক্ষম হবে।

কিন্তু তাদের প্রধান প্রতিবন্ধকতা হলো, আলজেরিয়ার ইসলাম বিদ্বেষী সরকার এবং নির্বাচকমণ্ডলী। যারা ১৯৯০ সালে নির্বাচিত ইসলামি সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। ফলে ইসলামপন্থী জনগণ ও সরকার সংঘাতে জড়িয়ে। সংঘাতে ২ লাখ মানুষ প্রাণ হারায়।

এবারের নির্বাচনের প্রধান ইস্যু হলো, অর্থনৈতিক চ্যালেঞ্জ ও জাতীয় নিরাপত্তা। বর্তমান সরকার অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার ব্যাপারে জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকগণ আশঙ্কা করছেন, আলজেরিয়ার অভিজাত শ্রেণি হয়তো ক্ষমতার লাগাম ছাড়তে সম্মত হবে না।

আলজেরিয়ার প্রধান দুটি ইসলামি দল ইলবিন্না ও ইন্নাহাদা গত ডিসেম্বর মাসে একটি নির্বাচনী জোট করার ঘোষণা দেয়। পরবর্তীতে তাতে সংযুক্ত হওয়ার ঘোষণা দেয় ‘দ্য মুভমেন্ট অব সোসাইটি ফর পিচ’ দলটি।

আলজেরিয়ার রাষ্ট্রবিজ্ঞানী রশিদ তিলচানি বলেছেন, ‘ইসলামি দলগুলো সামনের নির্বাচনে খুব ভালো ফল করবে এমন আশা করা যায় না। যদিও সমমনা দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভালো দিক হলো তারা বুঝতে পেরেছে আদর্শিক দ্বন্ধ তাদেরকে দিন দিন দুর্বল করে দিচ্ছিলো।’

সূত্র : আরব গেজেট

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ