শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

পাকিস্তান সীমান্তে ভারতের ট্যাংক বহর মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

indআওয়ার ইসলাম : পাকিস্তানের সীমানা ঘেঁষে শত শত ট্যাংক মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনী সূত্রে এমনটাই খবর জানা গিয়েছে। হঠাৎ করে পাকিস্তান সীমান্তে এই পরিমাণ ট্যাংক মোতায়েন কেন, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর প্রধান যুদ্ধ ট্যাংক বা এমবিটি পাকিস্তান সংলগ্ন সীমান্তে মোতায়েন করা হবে। ৪৬০টিরও বেশি ট্যাংক ভারতের পশ্চিমাঞ্চলীয় এবং দক্ষিণাঞ্চলীয় পাকিস্তান সংলগ্ন সীমান্তে মোতায়েন করবে। নতুন করে যে সব এমবিটি সংগ্রহ করবে সেগুলো এই দুই সীমান্তে মোতায়েন  করবে ভারত । নতুন করে ভারত টি-৯০এমএস ট্যাংক আরও কিনতে চলেছে ভারত। এমনটাই জানা গিয়েছে।

ভারতের জন্য বিশেষ ভাবে রফতানি উপযোগী করে এই সমস্ত এমবিটি তৈরি করেছে রাশিয়া। এই সব ট্যাংক সংগ্রহে ভারতের ২০০ কোটি ডলার খরচ হবে বলে জানানো হয়েছে। রাজস্থান এবং পাঞ্জাবে ভারতের মোতায়েন প্রায় ৯০০ টি-৯০এস বিশমা ট্যাংক বহরের সঙ্গে যুক্ত হবে এইগুলি।

মনে করা হচ্ছে ভারতের অঘোষিত রণনীতি কোল্ড স্টার্ট ডকট্রিনের অংশ হিসেবে এই সমস্ত ট্যাংক মোতায়েন করা হবে।

ভারতের এমন ঘোষণার উত্তরে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনীতিও। পাকিস্তান নিউক্লিয়ার অ্যাটাকেরও হুঁশিয়ারি দিয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান পাঞ্জাব সীমান্ত পরিদর্শন করেছেন।

সূত্র : কলকাতা টুয়েন্টিফর

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ