শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

বিএনপি কেএম হাসানের নাম প্রস্তাব করে নি : ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fakhrulআওয়ার ইসলাম : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'সার্চ কমিটিতে কেএম হাসানকে রাখতে নাম প্রস্তাবের কথা মিথ্যা ও ভিত্তিহীন।
বিএনপির সন্দেহ রাষ্ট্রপতির সুনাম ক্ষুণ্ণ করতে ও তাকে বিতর্কিত করতে এ ধরনের কথা বলা হচ্ছে।'
উল্লেখ্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবী করেন,  নির্বাচন কমিশন গঠনে বিএনপি সার্চ কমিটিতে সাবেক প্রধান বিচারপতি কেএম হাসানকে রাখার প্রস্তাব রাষ্ট্রপতির কাছে দিয়েছে।
এ সময় তিনি ওবায়দুল কাদেরকে তার বক্তব্য প্রত্যাহার করার আহবান জানিয়ে বলেন, 'রাষ্ট্রপতি কী তাহলে ক্ষমতাসীন দলের সঙ্গে আলোচনা করে এখন সার্চ কমিটি করবেন? তাই যদি হয়ে থাকে—আমরা বলব, এই ধরনের সার্চ কমিটি গঠন করার প্রয়োজন নেই। এই সার্চ কমিটি এ দেশের মানুষ কখনোই মেনে নেবে না।'
জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য অধ্যাপক সুকোমল বড়ূয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংবাদিক এরশাদ মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল লতিফ মাসুদ, কবি আবদুল হাই শিকদার, প্রকাশক মোহাম্মদ জহির দীপ্তি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান প্রমুখ।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ