শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

রাষ্ট্রপতির উদ্যোগকে বিতর্কিত করা হচ্ছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

journalism_cors4আওয়ামী লীগ নেতারা বিভিন্ন রকম বক্তব্য দিয়ে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির নেয়া উদ্যোগকে বিতর্কিত করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগ বিনা নির্বাচনে জোর করে ক্ষমতায় আছে। তারা জানে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হলে কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না। এ জন্যই তারা এটাকে বিতর্কিত করতে চায়।

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগ কে বিএনপি স্বাগত জানায়। বেগম খালেদা জিয়া বলেছেন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে দেশে বিভাজন আর অনৈক্য দূর হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আমরা ক্ষমতা নয় গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করছি।

এ সময় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ