শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

প্রজাতন্ত্র দিবসে ভারতে সিরিজ বোমা হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

baghdada-blastআওয়ার ইসলাম : আজ প্রজাতন্ত্র দিবসে সিরিজ বোমা হামলায় কেঁপে উঠলো ভারতের আসাম রাজ্য। পরপর সাত বিস্ফোরণে কেঁপে ওঠে আসাম । প্রজাতন্ত্র দিবসের সকালে অাসামের তিনটি জেলায় এই বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের ঘটনার পেছনে উলফা জঙ্গিদের হাত রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ডিব্রুগড়, তিনশুকিয়া ও চারাইদিও জেলায় এইসব বিস্ফোরণ হয়। জঙ্গিরা ফাঁকা জায়গায় বোমাগুলি রেখে গিয়েছিল। শুধুমাত্র নিজেদের অস্তিত্ব বোঝাতেই এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। উত্তর-পূর্বে প্রজাতন্ত্র দিবস বয়কট করার ডাক দিয়েছিল ওই জঙ্গি সংগঠন।

সূত্র : কলকাতা টুয়েন্টিফোর

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ