শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

বিকালে আসছেন মাহমুদ আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mahmud-abbasআওয়ার ইসলাম: আজ বিকালে ঢাকা আসছেন ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস। রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে মাহমুদ আব্বাসের তিনদিনের এই সফর।

আজ বিকালে একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছাবেন। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রী ডঃ রিয়াদ আল মালকী, প্রধান বিচারপতি মাহমুদ আলহাব্বাশ, রাষ্ট্রপতির মুখপাত্র নাবিল আবুরুদাইনাহ, কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা ডঃ মাজদি খালদিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ মাহমুদ আব্বাসের প্রতিনিধি দলে থাকবেন।

এ সফরকালে মাহমুদ আব্বাস রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ ও প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এ সকল বৈঠকে মাহমুদ আব্বাস দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। এ সময়ে দু’দেশের মধ্যে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে যৌথ কমিশন গঠন   সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও, দু’দেশের পররাষ্ট্র মন্ত্রীদ্বয় সৌজন্য বৈঠকে মিলিত হয়ে দু’দেশের প্রাধিকারপ্রাপ্ত ও গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করবেন।

ঢাকা সফরের শুরুতেই আজ বিকালে ফিলিস্তিনের রাষ্ট্রপতি সাভারস্থ জাতীয় স্মৃতি সৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি ধানমন্ডি ৩২ নম্ব্বর সড়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। এছাড়াও মাহমুদ আব্বাস তাঁর সম্মানে রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত একটি নৈশভোজে অংশগ্রহণ করবেন। বাংলাদেশে তিন দিনের সরকারি সফর শেষে ফিলিস্তিনের রাষ্ট্রপতি শুক্রবার দুপুরে ঢাকা ত্যাগ করবেন।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ