শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

সুরঞ্জিতের মরদেহ সিলেটে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

suranjitআওয়ার ইসলাম: সিলেটে পৌঁঁছেছে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমানবন্দর থেকে সুরঞ্জিত সেনের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হবে। এখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে নানা শ্রেণি-পেশার মানুষ অপেক্ষা করছেন।

শহীদ মিনারে সর্বস্তরের মানুষ যাতে বর্ষীয়ান এই রাজনীতিবিদের মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহীদ মিনার ও আশপাশ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সুনামগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে তার জন্মস্থান দিরাইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। বৃহস্পতিবার অসুস্থবোধ করায় শুক্রবার সকালে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ফুসফুসের সংক্রমণ হয়েছে বলে শনাক্ত হয়। শনিবার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। রোববার ভোর ৪টা ২৪ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ