মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হেফাজত বিরুদ্ধে মাঠে নামুন, অধ্যাপক অজয় রায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ojoy-2আওয়ার ইসলাম : অধ্যাপক অজয় রায় শাসক দল আওয়ামী লীগের প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশকে দমন করার আহবান জানিয়েছেন। গণজাগরণ মঞ্চের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে রোববার বিকালে রাজধানীর শাহবাগে আলোচনা সভায় তিনি এ আহবান জানান।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি আমাদের আবদার, আপনি এবং আপনার দল যারা ধর্মনিরপেক্ষ দল বলে গর্ব করে আওয়ামী লীগ এখন হেফাজতের বিরুদ্ধে মাঠে নামুন।’

তিনি আরও বলেন, ‘হেফাজতকে যদি আমরা প্রশ্রয় দিই, তাদের কথায় পাঠ্যপুস্তক পরিবর্তন মেনে নিই, তাহলে আমাদের মুক্তিবুদ্ধি চর্চার যে বাংলাদেশ এবং বাহাত্তরের সংবিধানের বাংলাদেশকে রাখতে পারব না। এটি শীঘ্রই পাকিস্তানের আদর্শে একটি সাম্প্রদায়িক দেশ হবে, প্রধানমন্ত্রী আপনাকে তারা হিজাব পরিয়ে ছাড়বে।’

 ২০১৪ সালে বইমেলা চলাকালে টিএসসি এলাকায় কুপিয়ে হত্যার করা হয় অজয় রায়ের ছেলে লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে। এরপর ধারাবাহিকভাবে ব্লগার, অনলাইন অ্যা ক্টিভিস্ট, প্রকাশক ও অন্যালন্যে ধর্মীয় গুরুদের ওপর হামলা হয়।

সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘আজ আমরা দেখছি, ধর্মভিত্তিক সংগঠনগুলো সামগ্রিক শিক্ষাকাঠামো নিয়ন্ত্রণ করছে। তারা ঠিক করে দিচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কী পড়বে, কী পড়বে না!

হেফাজতে ইসলামের দাবি সরকার ‘একদম অক্ষরে অক্ষরে পালন করছে’ মন্তব্য করেন তিনি।

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ