শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

একসঙ্গে ১০০০ তরুণের বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

cairo book

আওয়ার ইসলাম : ‘তারুণ্য ও ভবিষ্যৎ জ্ঞান’  প্রতিপাদ্যে চলছে ৪৮তম কায়রো আন্তর্জাতিক বইমেলা। গত ২৬ জানুয়ারি বইমেলার উদ্বোধন করেন মিশরের প্রধানমন্ত্রী শারফ ইসমাইল।

বইমেলা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বইমেলায় অংশ নিয়েছে আরব ও অনারব ৩৫ দেশের ৬৭০টি প্রকাশনী।

কায়রো আন্তর্জাতিক বইমেলা ২০১৭ তে ‘অতিথি দেশ’ সম্মাননা দেয়া হয়েছে মরক্কোকে।

কায়রো আন্তর্জাতিক বইমেলার এবারের বিশেষ দিক হলো, তরুণ প্রজন্মকে সাহিত্যে উৎসাহিত করতে এবারের মেলায় ১০০০ তরুণ লেখকের বই প্রকাশ করা হয়েছে। যাদের পূর্বে কোনো বই প্রকাশিত হয় নি।

উল্লেখ্য, কায়রো আন্তর্জাতিক বইমেলা হলো, আরববিশ্বের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ বইমেলা। ১৯৬৯ সাল থেকে প্রতি বছর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এ বইমেলার আয়োজন করা হয়।

দুই সপ্তাহব্যাপী বইমেলায় প্রায় ২০ লাখ দর্শনার্থী আগমন করে।

মিশরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে অনুষ্ঠিত বইমেলার আয়োজন করে ‘দ্য জেনারেল ইজিপশিয়ান বুক অর্গানা্ইজেশন’।

সূত্র : ডেইলি নিউজ, মিশর

এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ