শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর চেয়ে দশগুণ বেশি বেতন পান আহমদ ফাহুয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Ahmad Faour
আওয়ার ইসলাম : অস্ট্রেলিয়ার ডাক বিভাগের প্রধান নির্বাহী আহমদ ফাহুয়ার। ডাক বিভাগের প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেন ২০১০ সালে। তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, গত এক বছরে তিনি প্রায় ৫ দশমিক ৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার আয় করেছেন। যার মধ্যে ৪.৪ মিলিয়ান ডলার বেতন এবং ১.২ মিলিয়ন ডলার বোনাস হিসেবে দেয়া হয়েছে।
আহমদ ফাহুয়ারকে প্রদত্ত অর্থ দেশটির প্রধানমন্ত্রীর বেতনের চেয়েও দশগুণ বেশি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল দেশটির রাষ্ট্রীয় ডাক অপারেটরকে আহবান জানিয়েছেন, যেনো প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর ভূষিত এ বেতন পুনর্বিবেচনা করা হয়।
টার্নবুল বিস্ময় প্রকাশ করে বলেন,  ‘একজন সরকারি কর্মকর্তা হিসেবে ফাহুয়ারের পারিশ্রমিক খুবই বেশি।’
অস্ট্রেলিয়ান পোস্ট ব্যাপারটিকে আমলে নিয়ে জানিয়েছে গত বছর প্রতিষ্ঠানটিকে ক্ষতির হাত থেকে লাভের পথে ফেরানোয় ফাহুয়ারকে প্রায় ১ দশমিক ২ মিলিয়ন ডলারের অতিরিক্ত বোনাস প্রদান করা হয়।
এছাড়া বেতনের পাশাপাশি পেনশনসহ আরোও আনুষাঙ্গিক সুবিধা ভাতাও দেয়া হয়।
অস্ট্রেলিয়ার পোস্ট বিভাগের চেয়ারম্যান জন স্টেনহোম মিডিয়ায় আহমদ ফাহুয়ারকে নিয়ে যে উন্মাদনা চলছে তার সমালোচনা করে বলেন, এখানে কোনো অসৎ উদ্দেশ্য ও গোপন করার কিছু নেই। আমরা প্রতিবছর যথাযথভাবে হিসেব জমা দিয়েছি। ২০১৫ ও ২০১৬ অর্থ বছরের হিসেব নিয়ম অনুযায়ী প্রদান করা হয়।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ