শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

মুরগি মারতে ইসরাইলের বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

chicken

আওয়ার ইসলাম : মশা মারতে কামান দাগানোর মতো ঘটনা ঘটালো ইসরাইল। ফিলিস্তিনের এক মুরগির খামারে আক্রমণ করলো অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধ বিমান দিয়ে। হামলায় কয়েক মুরগি মারা গেছে।

গতকাল হামাস শাসিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক ফিলিস্তিনীর  মুরগির খামারে এফ-১৬ বিমান বহর দিয়ে আক্রমণ করা হয়।

খামারটির মালিক খালিদ আল হায়া বিমান হামলার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে বলেন, মুরগির খামারকে টার্গেট করায় তিনি হতভম্ব।এমনটি কখনো ঘটেনি, এমনকি গাজা যুদ্ধের সময়েও এই মুরগি খামার আক্রান্ত হয়নি।

জানা গেছে, খামারটিকে লক্ষ্য করে এফ-১৬ বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় সেখানে সাত মিটার গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে খামারটির ৮০ ভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক হাজার মুরগি মারা গেছে।

খালিদ জানান, এই খামারটির আয় দিয়ে চারটি পরিবারের জীবন চলত। বিমান হামলার কারণে তাদের আনুমানিক ৬০-৭০ হাজার ডলার ক্ষতি হয়েছে।

গাজার যে এলাকায় খামারটি অবস্থিত তার পাশের কৃষিজমি এবং খালি জায়গা দখল করতে সেখানে ইসরাইল এ পর্যন্ত ১৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সূত্র : মিডলইস্ট মনিটর

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ