শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

নামের সাথে ইসলাম থাকায় অর্থ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

M Islamআওয়ার ইসলাম : ব্রিটিশ নাগরিক মামুনুল ইসলাম। থাকেন বেডফোর্ডে । তাঁর নামের সঙ্গে ‘ইসলাম’ শব্দটি থাকায় তাঁকে যুক্তরাষ্ট্রের তহবিল নিষিদ্ধকরণ (ট্রেজারি রেস্ট্রিকশন) তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ফলে একটি প্রতিষ্ঠান তাঁর প্রাপ্ত অর্থ দিতে অস্বীকৃতিও জানায়।

তহবিল সংগ্রহকারী ওয়েবসাইট ফুড ব্যাংক ও ইভেন্টব্রাইটের মাধ্যমে মামুনুলকে ৪০০ পাউন্ড অনুদান দেন কয়েকজন দাতা। কিন্তু বিপত্তি বাধে যখন মামুনুল সেই অর্থ ওঠাতে যান।

ইভেন্টব্রাইট নামে ওই যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইটটি মামুনুলকে অর্থ দিতে অস্বীকৃতি জানায়। তারা জানায়, ‘এম ইসলাম’ নামটি যুক্তরাষ্ট্রের বিদেশি সম্পদ ও নিয়ন্ত্রণ অফিসের তালিকায় নিষিদ্ধের তালিকায় রয়েছে।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান মামুনুল। এতে তাঁর অর্থনৈতিক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মামুনুল বলেন, ‘এটা বৈষম্যের থেকেও অনেক বেশি। সত্যি এটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। শুধু আমার নামের জন্য আমাকে আলাদা চোখে দেখা হয়েছে।’ তিনি বলেন, ‘এর আগে আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে আটটি লেনদেন করেছি। সে সময় কোনো সমস্য হয়নি। যুক্তরাষ্ট্রের সরকার আমার আর্থিক স্বাধীনতা হরণ করছে,’ বলে মামুনুল।

অবশ্য শেষ পর্যন্ত ইভেন্টব্রাইট প্রতিষ্ঠানটি মামুনুলের অর্থ ফেরত দিয়েছে।

সূত্র : বিবিসি

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ