শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেয়া হবে না ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump & mayআওয়ার ইসলাম : ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজ দেশে আমন্ত্রণ জানানোর পর থেকেই শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। সে সঙ্গে শুরু হয়েছে, ট্রাম্পকে ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ প্রদানের সুযোগ দেয়া হবে কি না সে প্রশ্নে।

অবশেষে ব্রিটেনের পার্লেমেন্টের যৌথ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বক্তৃতা করতে দেয়া হবে না বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। দেশটির সংসদের স্পিকারসহ কয়েকজন পার্লামেন্ট সদস্যের আপত্তির কারণে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

চলতি বছরের শেষ দিকে ট্রাম্প ব্রিটেন সফরে যাবেন বলে কথা রয়েছে। ধারণা করা হচ্ছে- ট্রাম্পের বিতর্কিত সফর অনুষ্ঠিত হবে চলতি বছরের আগস্টের শেষ সপ্তাহে কিংবা সেপ্টেম্বর মাসের প্রথম দিকে। সে সময় ব্রিটিশ পার্লামেন্টের কোনো অধিবেশন বসবে না।

ব্রিটিশ প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান বলছে- এখন প্রধানমন্ত্রী থেরেসা মে’র কার্যালয় ও হোয়াইট হাউজের মধ্যে আলোচনা চলছে। এর অর্থ হচ্ছে- প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য দিতে আমন্ত্রণ জানানো হবে না। ব্রিটিশ সরকারের একটি সূত্র বলেছে-‘শেষ পর্যন্ত আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।”

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্রিটেন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। দেশটির রীতি অনুযায়ী, সফরের সময় সাধারণত বিদেশী নেতারা ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য দিয়ে থাকেন।

কিন্তু ট্রাম্পের মুসলিম-বিরোধী ভিসা নীতির কারণে ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার জন বারকাউসহ বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্য বিষয়টিতে আপত্তি জানিয়েছেন।

সূত্র : পার্সটুডে

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ