মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

সিআইএ‘র পদক পেল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi_ciaআওয়ার ইসলাম: সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন নায়েফকে আমেরিকার মর্যাদাপূর্ণ পদক ‘জর্জ টেনেট মেডেল’ দেয়া হয়েছে।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোয়েন্দা কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- সিআইএ এই পদক দেয়।

যুবরাজ নায়েফ হচ্ছেন সৌদি আরবের উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী রিয়াদে গতকাল (শুক্রবার) তার হাতে সিআইএ’র পরিচালক মাইকেল পোম্পেও নিজে এ পদক তুলে দেন।

এক বিবৃতিতে নায়েফ পদক দেয়ার জন্য আমেরিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, রাজা সালমান বিন আব্দুল আজিজ আলে সৌদের নেতৃত্বে সৌদি আরব সন্ত্রাসবাদ-বিরোধী যে লড়াই চালাচ্ছে তার স্বীকৃতি হচ্ছে এই পদক। তিনি বিবৃতিতে আরো বলেছেন, সন্ত্রাসবাদের কোনো ধর্ম ও রজনৈতিক পরিচয় নেই।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ