শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

ফজরের আজান বন্ধের প্রস্তাব অনুমোদন ইসরায়েলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ajan_namaj_muajjin_mosjidআওয়ার ইসলাম: ইসরায়েলের মন্ত্রিরা রোববার একটি প্রস্তাব অনুমোদন করেছেন, যাতে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত প্রার্থনার জন্য শব্দ করে আহ্বানকে নিষিদ্ধ করতে বলা হয়েছে।

এর ফলে ভোরে মসজিদ থেকে মাইকে ফজরের আজান দেয়া যাবে না। যদি কেউ নিষেধাজ্ঞা ভঙ্গ করে তাহলে তাকে দুই হাজার ৬০০ ডলার জরিমানা করা হবে।

এর আগে কট্টর ডানপন্থী জুইশ হোম পার্টির নেতা মটি জোগেভ বিতর্কিত আইনটির প্রস্তাব করেছিলেন।

এতে সব সময়ের জন্য সশব্দে মাইকে প্রার্থনার আহ্বান বন্ধের প্রস্তাব ছিল। এর ফলে শুক্রবার সন্ধ্যায় ইহুদিদের 'সাব্বাথ' প্রার্থনার জন্য সাইরেন বাজানোও নিষেধাজ্ঞায় পড়তো। এ কারণে ইসরাইলি আইনসভা নেসেট আইনটি প্রত্যাখ্যান করে।

পরে আইনটি সংশোধন করে শুধু রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত উচ্চ শব্দে প্রার্থনার আহ্বান নিষিদ্ধ করার কথা বলা হয়।

ফিলিস্তিনিরা আইনটিকে 'মুয়াজ্জিন আইন' হিসেবে উল্লেখ করেছে এবং  এটি ইসলাম বিদ্বেষের কারণেই দখলদার ইহুদিবাদী ইসরাইল এ আইন প্রণয়ন করছে বলে অভিযোগ তাদের।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ