শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

মঙ্গলগ্রহে শহর গড়বে আরব আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mongoalআওয়ার ইসলাম : সংযুক্ত আরব আমিরাত মঙ্গলগ্রহে শহর গড়ার ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে দেশটি নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে। বিশেষ আন্তর্জাতিক সংস্থা ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ২১১৭ সালের মধ্যে ওই শহর গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচের এই দেশ।

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেইখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ‘মঙ্গল ২১১৭ প্রকল্প’র ঘোষণা দিয়েছেন। পঞ্চম ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে শেইখ মোহাম্মদ বলেছেন, অন্যান্য গ্রহে অবতরণে মানুষের স্বপ্ন দীর্ঘদিনের। আমাদের লক্ষ্য হচ্ছে, আন্তর্জাতিক এ স্বপ্ন বাস্তবায়ন করা।
journalism_cors4-768x409
সরকারি এক বিৃবতিতে বলা হয়েছে, এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে মঙ্গলে একটি মিনি শহর ও সম্প্রদায় প্রতিষ্ঠা করা। এছাড়া মঙ্গল ২১১৭ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে গবেষণা কাজকে ত্বরান্বিত ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংস্থা গড়তে আমিরাতি একদল বিজ্ঞানীকে প্রস্তুত করা।

এর আগে ২০১৪ সালের জুলাইয়ে মঙ্গল মিশনের ঘোষণা দেয় আরব আমিরাত। একই সঙ্গে আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে মহাকাশ যান পাঠানোর কথা জানায়; যা ২০২১ সালের মধ্যে মহাকাশে অবতরণ করবে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ