শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

থাইল্যান্ডে মন্দিরে পুলিশি অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

thailandআওয়ার ইসলাম : আর্থিক কেলেংকারির অভিযোগে একটি বৌদ্ধ মন্দির ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। ব্যাংককের উপকণ্ঠে অবস্থিত এ মন্দিরের আধ্যাত্মিক নেতাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন থাই প্রধানমন্ত্রী।
মন্দিরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে নিতে জান্তা প্রধান বিশেষ ক্ষমতা বলে এমন নির্দেশ দেন এর আগেও এক হাজার একর জমির ওপর অবস্থিত অনেক সমৃদ্ধ এ মন্দিরে নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রচেষ্টা হাজার হাজার ভক্তের বাধার মুখে ব্যর্থ হয়। ওই সময় এ মন্দিরের সত্তরোর্ধ ভিক্ষুকে রক্ষায় ভক্তরা এর চারদিকে অবস্থান নেয়।
ফরা ধামাচায়ো নামের এ ভিক্ষুর বিরুদ্ধে অর্থ পাচার এবং একটি সমবায় ব্যাংকের মালিকের কাছ থেকে ১শ’ ২০ কোটি বাথ ( ৩ কোটি ৩০ লাখ ডলার) মূল্যের ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে।
জান্তা নেতা ও প্রধানমন্ত্রী প্রাউত চান-ও-চারের হঠাৎ নির্দেশের পর বৃহস্পতিবার কয়েকশ’ পুলিশ ও সেনা সদস্য মন্দিরটি ঘেরাও করে।
কর্নেল পাইজিত উংমং বলেন, ‘আমরা মন্দিরটি সিলগালা করে দিয়ে এর সব ভবনে তল্লাশি অভিযান চালাবো।’ সেখান থেকে যাতে কেউ বের হতে বা চলে যেতে না পারে সেজন্য এর চারদিকে চার হাজার পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ