শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

মারাত্মক ভুল করেছে ওয়াশিংটন: গুতেরেস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

antonio guterresআওয়ার ইসলাম : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, লিবিয়ায় তার সংস্থার রাজনৈতিক মিশনের প্রধান হিসেবে একজন সাবেক ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর নিয়োগকে বাধাগ্রস্ত করে ওয়াশিংটন ‘মারাত্মক ভুল’ করেছে।

শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেয়া ভাষণে তিনি বলেন, ‘প্রতিটি ব্যক্তির এ বিষয়টি অনুধাবন করা জরুরি যে, জাতিসংঘে যারা কাজ করে তারা তাদের ব্যক্তিগত যোগ্যতায় এ সেবা করার সুযোগ পায়। তারা কোনো দেশ বা সরকারের প্রতিনিধিত্ব করে না।’

জাতিসংঘ মহাসচিব গুতেরেস গত সপ্তাহে সাবেক ফিলিস্তিনি প্রধানমন্ত্রী সালাম ফাইয়াদকে লিবিয়ায় জাতিসংঘের রাজনৈতিক মিশনের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু মার্কিন সরকার ভেটো ক্ষমতা প্রয়োগ করে ওই নিয়োগ আটকে দেয়।

ইহুদিবাদী ইসরাইলের প্রতি নয়া মার্কিন প্রশাসনের যে পূর্ণ আনুগত্য আছে তা প্রমাণ করার জন্য এ কাজ করে ওয়াশিংটন। এর আগে গত সোমবার গুতেরেস মার্কিন সরকারের এ পদক্ষেপে ‘দুঃখ’ প্রকাশ করেছিলেন।
৬৪ বছর বয়সি রাজনীতিবিদ সালাম ফাইয়াদ ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ছিলেন। এ ছাড়া, তিনি দুই দফায় ২০০২ থেকে ২০০৫ এবং ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফিলিস্তিনের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সূত্র : আরব নিউজ

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ