শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

ভারতে অবসাদ-উদ্বেগে ভুগছে ৮ কোটি মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

indiaভারতে অবসাদ আর মানসিক সমস্যা দিন দিন বেড়েই চলেছে। দেশটির ৫ কোটি নাগরিক অবসাদে আক্রান্ত। আর প্রায় ৩ কোটি নাগরিক গভীরভাবে উদ্বেগ বা অ্যাংজাইটি ডিজঅর্ডারে ভুগছে।

সম্প্রতি এক সমীক্ষায় এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, ভারতের মতো মাঝারি এবং কম আয়ের দেশে অবসাদের কারণে আত্মহত্যার হার বেড়েছে। সারা দুনিয়ায় যতজন আত্মহত্যা করেন তার তিন ভাগের দু’ভাগই এসব দেশের বাসিন্দা।

হু-এর সমীক্ষা বলছে, সারা দুনিয়ায় ৩২ কোটি ২০ লাখ মানুষ অবসাদে ভুগছে। তাদের মধ্যে অর্ধেকের বাস দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।

২০১৫ সালে ভারতে অবসাদে আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৬৬ লাখ ৭৫ হাজার ৯৬৯ জন। এই সংখ্যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৫ শতাংশ। ২০০৫ সাল থেকে এই সংখ্যা বেড়েছে ১৮ দশমিক ৪ শতাংশ।

২০১৫ সালে অ্যাংজাইটি ডিজঅর্ডারে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৮৪ লাখ মানুষ যা জনসংখ্যার প্রায় ৩ শতাংশ। ওই বছরে ভারতে আত্মহত্যা করেছেন ৭ লাখ ৮৮ হাজার। আত্মহত্যার চেষ্টাও করেছেন আরও বহু মানুষ। এদের মধ্যে অনেকেই সফল হননি।

২০১২ সালে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে ভারতে। বিশ্বে যত মৃত্যুর ঘটনা ঘটে তার মধ্যে দেড় শতাংশই হয় আত্মহত্যা। ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ