শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

ফ্লোরিডা বিমানবন্দরে বক্সার মুহাম্মদ আলির ছেলেকে হেনস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

boxer_muhammad_aliডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কারণে ফ্লোরিডা বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন কিংবদন্তী বক্সার মুহাম্মদ আলির ছেলে মুহাম্মদ আলি জুনিয়র। প্রায় দুই ঘণ্টা তাকে আটকে রেখে জানতে চাওয়া হল তার নাম, ধর্ম ও দেশ।

ঘটনাটা বেশ কিছু দিন আগের। তবে তা শনিবারই প্রকাশ্যে আসে। এরপরই সমালোচনার ঝড় উঠে সর্বত্র।

মুহাম্মদ আলি জুনিয়রের পারিবারিক বন্ধু ও আইনজীবী ক্রিস ম্যানসিনি জানিয়েছেন, ৭ ফেব্রুয়ারি জামাইকায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ফোর্ট লাউডারডেল হলিউড বিমানবন্দরে পৌঁছান মুহাম্মদ আলি জুনিয়র ও বক্সারের প্রথম পক্ষের স্ত্রী খলিলা ক্যামাচো আলি। কিন্তু বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা তল্লাসির নামে তাদের আটকে রাখেন।

মুহাম্মদ আলির স্ত্রী যখন স্বামীর ছবি দেখান তখন তাকে ছেড়ে দেন কর্মকর্তারা। তবে তার ছেলেকে দু'ঘণ্টা আটকে রেখে জেরা করা হয়। জানতে চাওয়া হয়, এই নাম তিনি কোথা থেকে পেয়েছেন এবং তিনি মুসলিম কিনা?

প্রশ্নের জবাবে মুহাম্মদ আলি জুনিয়র বলেন, তিনি মুসলিম। এরপর তার জন্মস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়।

এই হেনস্তার কারণে ওই অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন মুহাম্মদ আলি জুনিয়রের আইনজীবী।

উল্লেখ, কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে সাত মুসলিম দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন ডোনাল্ড ট্রাম্প।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ