সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

সবচেয়ে পুরনো ছবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

france_picপৃথিবীর সবচেয়ে পুরনো ছবি উদ্ধারের দাবি করেছে ফ্রান্সের বিজ্ঞানীরা। দেশটির ভেজেয়া উপত্যকা থেকে উদ্ধার করা হয়েছে ৩৮ হাজার বছর আগে আঁকা ছবি।

পাথরের ওপর কালি দিয়ে আঁকা ম্যামথ (প্রাগৈতিহাসিক হাতি) ও বন্য গরুর ছবি। কার্বন টেস্ট বলছে, ছবিগুলো ৩৮ হাজার বছর পুরোনো।

সম্প্রতি ফ্রান্সের ভেজেয়া উপত্যকা থেকে ওই ছবিগুলো উদ্ধার করা হয়। ছবিগুলো ওই এলাকায় বসবাসকারী অরিগনাসিয়ান প্রজাতির আদিম মানুষদের আঁকা বলে ধারণা করা হচ্ছে। তারাই ইউরোপের বর্তমান মানুষের পূর্বপুরুষ ছিল।

উদ্ধার হওয়া ওই ছবিগুলো পাথরের ওপর কালির ফোঁটা দিয়ে আঁকা। বর্তমানে মুদ্রণ প্রযুক্তিতেও একই পদ্ধতি ব্যবহার করা হয়। আঁকার এই বিশেষ পদ্ধতির কারণে অনেকেই ছবিগুলোকে বিশ্ববিখ্যাত শিল্পী ভিক্টর ভ্যান গগ ও জর্জ সিরাতের আঁকা ছবির সঙ্গে তুলনা করেছেন।

র‍্যানডাল হোয়াইট নামে নিউইয়র্ক ইউনিভার্সিটির এক নৃতত্ত্ববিদ জানান, নৃবিজ্ঞানের দৃষ্টিতে ছবিগুলো সবচেয়ে পুরোনো সারির। ছবিগুলো খুবই সাধারণ। সেগুলো ৩৮ হাজার বছর পুরোনো। আর সেগুলো আঁকতে যে যন্ত্র ব্যবহার করা হয়েছিল, সেগুলোও বেশ শক্তিশালী ছিল।

এআর