মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আ. লীগের সঙ্গে নয়: টুকু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

৫ আগস্টের পর যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছেন তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আওয়ামী লীগের সঙ্গে নয়। শেখ হাসিনা ১৬ বছর আমাদের জ্বালিয়েছে, এর বিচার মহান আল্লাহ করেছেন।’

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল মডেল প্রাইমারি স্কুল মাঠে বিএনপির সদস্য নবায়ন ফরম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বিভিন্ন অফিসে আওয়ামী লীগের দোসর যারা চাকরি করছে বা করতে চায়, তাদের সুযোগ দেওয়া যাবে না। দেশটাকে তারা লুটেপুটে খেয়েছে, এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস। সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ