শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

বাবরি মসজিদ সংকট নিরসনে আলোচনায় বসার পরামর্শ ভারতীয় সুপ্রিম কোর্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

babri mosjidআওয়ার ইসলাম : আলোচনার মাধ্যমে ভারতের বাবরি মসজিদ সংকটের সমাধান করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট মঙ্গলবার। আগামী ৩১ মার্চের মধ্যে উভয়পক্ষকে আলোচনার টেবিলে বসার সময় সীমা বেঁধে দেয়া হয়েছে।

শীর্ষ আদালত মনে করে, ধর্ম আর বিশ্বাসের সঙ্গে এই সমস্যা জড়িত। তাই এরকম একটি সংবেদনশীল বিষয়ের সমাধান একমাত্র আলাপ আলোচনার মাধ্যমেই হতে পারে।

রাম মন্দির-বাবরি মসজিদ নিয়ে চলা একটি মামলার শুনানির সময়ে ভারতের প্রধান বিচারপতি জে এস খেহর বলেন, "দুই পক্ষ নিজেদের মধ্যে আলোচনা করুন।"

ভারতীয় জনতা পার্টির নেতা সুবহ্ম্যনিয়ম স্বামী সুপ্রিম কোর্টে একটি আবেদন জানিয়েছিলেন যাতে অযোধ্যা মামলার দ্রুত শুনানি হয়।

 

১৯৯২ সালে অযোধ্যার বাবরী মসজিদ ভেঙ্গে ফেলা হয়েছিল।

২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট তাদের রায়ে বলেছিল, যে জায়গায় রামচন্দ্রের মূর্তি স্থাপিত হয়েছে, সেখানে মূর্তি-ই থাকবে। গোটা জমিটার তিনভাগ হবে। একটা অংশ সুন্নি ওয়াকফ বোর্ডকে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত।

সেই নির্দেশের ওপরেই স্থগিতাদেশ দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট।

আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ব্যাপারে আদালত আজ কোনও নির্দেশ দেয় নি, তবে এটা তাদের একটা উপদেশ।

বিজেপি আদালতের এই উপদেশকে স্বাগত জানালেও বাবরি মসজিদ অ্যাকশন কমিটি বলছে, আদালতের বাইরে মীমাংসার চেষ্টা আগেও হয়েছে। তবে তা ফলপ্রসূ হয়নি। তাই এর মীমাংসা আদালতকেই করে দিতে হবে।

সূত্র : বিবিসি

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ