শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

ইউক্রেনে গুলিতে রুশ এমপি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rush_mpরাশিয়ার সাবেক সংসদ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। ডেনিস ভরোনেনকভ নামের ওই রুশ এমপি অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে মারা গেছেন।

পুলিশ বলছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি হোটেলের প্রবেশ পথে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন ডেনিস।

কমিউনিস্ট দলের সদস্য ও রুশ পার্লামেন্টের নিম্ন কক্ষের সাবেক এমপি ডেনিস ভরোনেনকভ (৪৫) গত শরৎ এ রাশিয়া থেকে এসে ইউক্রেনে আশ্রয় নেন এবং তিনি ইউক্রেনের নাগরিকত্ব গ্রহণ করেন।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলছে, স্ত্রী সংগীত শিল্পী ও এমপি মারিয়া মাকসাকোভাকে নিয়ে রাশিয়া ছেড়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, রুশ নিরাপত্তা সংস্থা তার ওপর নিপীড়ন চালাচ্ছে; যে কারণে তিনি রাশিয়ার নাগরিকত্বও বর্জন করেন।

পরে বেশ কিছু সাক্ষাৎকারে ইউক্রেন ইস্যুতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ক্রেমলিনের নীতির কড়া সমালোচনা করেন। পরে ইউক্রেনে ডেনিসের নাগরিকত্বের জন্য পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

রাশিয়া থেকে পালিয়ে ইউক্রেনে আশ্রয় নেয়া অপর সাবেক এমপি ইলিয়া পনোমারেভের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হামলার শিকার হয়েছেন ডেনিস। কিয়েভের যে হোটেলের কাছে তিনি গুলিবিদ্ধ হয়েছেন; সেই হোটেলটি স্থানীয় ব্যবসায়ী ও দর্শনার্থীদের কাছে ব্যাপক জনপ্রিয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ