মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

অসৎ কাজের চেষ্টা; ছেলেকে কুপিয়ে হত্যা করলেন মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kupie hottaটাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বিন্যাফৈর এলাকায় ছেলে হজরত আলীকে (২৪) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তারই মা।

তার নাম হালেমা বেগম (৪৮)। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত হজরত আলী ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে। দাইন্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাভলু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ প্রসঙ্গে টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, ভোররাতে হজরত আলী নেশা করে মাতাল অবস্থায় মাকে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় মা হালেমা বেগম আত্মরক্ষার্থে ঘরে থাকা কুড়াল দিয়ে কুপিয়ে ছেলেকে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ সকাল ১১টায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ ঘটনায় মা স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলেও জানান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ