শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

গান্ধীর শোক বইতে যা লিখলেন হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasina_gandhiভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। মহাত্মার সমাধিতে ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা নিবেদনের পর শোক বইতে আশির্বাদ বাণী লিখেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক বইতে লিখেছেন, মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত। মহাত্মা গান্ধী দক্ষিণ এশিয়াসহ সারাবিশ্বের মুক্তিকামী জনগণের অনুপ্রেরণার প্রতীক। তার অহিংস ও অসহযোগ আন্দোলন আমাদের মহান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও অনুপ্রাণিত করেছে। মহাত্মার আদর্শ অনাগত ভবিষতের সকালের জন্য অনুকরণীয় হতে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, সচিবগণ ও দেশের বিশিষ্ট গণমাধ্যমকর্মীরা।

এর আগে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা গ্রহণের মাধ্যমে চারদিনের ভারত সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন শেখ হাসিনা।

শনিবার সকালে আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয়।

এআর

বাংলাদেশ-ভারত ২২ চুক্তি সই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ