শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সিরিয়ায় ইসরাইলের বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরিয়ার গোলান মালভূমিতে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। সিরিয়া থেকে নিক্ষিপ্ত কয়েকটি মর্টারের গোলা ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে পড়ার পর ওই বিমান হামলা চালায় তেল আবিব। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় চালানো ওই হামলায় গোলান মালভূমিতে অবস্থিত সেনা ঘাঁটিটির স্থাপনার ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, দেশটির কুনেইত্রা শহরের নিকটবর্তী খান আরনাবা এলাকার একটি সামরিক ঘাঁটিতে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইলি জঙ্গিবিমান।

ইহুদিবাদী সেনারা ওই হামলা চালানোর কথা নিশ্চিত করে এক বিবৃতিতে দাবি করেছে, অধিকৃত গোলান মালভূমির উত্তর অংশের একটি ফাকা জায়গায় সিরিয়া থেকে নিক্ষিপ্ত তিনটি গোলা এসে আঘাত হানার পর ওই বিমান হামলা চালানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ওইসব গোলার আঘাতে ইসরাইলি জানমালের কোনো ক্ষতি হয়নি। এ ছাড়া, ইচ্ছাকৃতভাবে ওই গোলা নিক্ষেপ করা হয়নি বরং সিরিয়ায় চলমান যুদ্ধের কোনো পক্ষের ছোঁড়া গোলা ভুলক্রমে ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে পড়েছে বলেও ইসরাইলি বিবৃতিতে জানানো হয়।

এদিকে সিরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী ইসরাইল এ ধরনের হামলা চালিয়ে উগ্র তাকফিরি জঙ্গিদের বিরুদ্ধে দামেস্কের সেনা অভিযানের কোনো ক্ষতি করতে পারবে না। জঙ্গিদের হয়ে প্রক্সি যুদ্ধ না করার জন্যও তেলআবিবের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়ার সেনাবাহিনী।

ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭  সালের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমির একাংশ দখল করে নেয় যা বর্তমানে অধিকৃত গোলান মালভূমি হিসেবে পরিচিত।   সিরিয়া ২০১১ সালে বিদেশি মদদে সন্ত্রাস ও জঙ্গিবাদে আক্রান্ত হওয়ার পর থেকে এই মালভূমিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ