শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইয়েমেনে কুয়েতের যুদ্ধবিরতির আহবান; বিস্ফোরকপূর্ণ জাহাজ ধ্বংস করল সৌদি বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি খালেদ সুলাইমান আল-জারাল্লাহ ইয়েমেনে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে দেশটি যুদ্ধ বন্ধের রাজনৈতিক উপায় খোঁজারও আহ্বান জানিয়েছে তিনি। গতকাল বুধবার কুয়েতের সংবাদ মাধ্যম আরব টাইমস-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে খালেদ আল-জারাল্লাহ বলেন, যুদ্ধে ইয়েমেনে মানবিক সংকট সৃষ্টি হয়েছে। কুয়েত মনে করে, ইয়েমেন সংকট সমাধানের সর্বোত্তম উপায় হলো আন্তর্জাতিক নীতিমালার আলোকে রাজনৈতিক সমাধানের পথে অগ্রসর হওয়া।

ইয়েমেনের যুদ্ধপীড়িত মানুষের সহযোগিতার জন্য তহবিল গঠনের লক্ষ্যে আন্তর্জাতিক দাতাদের আহবান জানানোর জন্য জেনেভায় এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে কুয়েত ঘোষণা দেয়, ইয়েমেনকে সহযোগিতার জন্য আন্তর্জাতিক তহবিলে ১০০ মিলিয়ন ডলার দেবে। কুয়েতের এই ঘোষণার ফলে ইয়েমেনের জন্য সংগৃহীত তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ১.১ বিলিয়ন ডলার। এর আগে ইয়েমেনের মানুষের ৩০০ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছিল কুয়েত।

প্রসঙ্গত, ইরান সমর্থিত শিয়া হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করলে প্রেসিডেন্ট মানসুর হাদি সৌদি আরবে নির্বাসনে যান। এরপর থেকে দেশটিতে বিদ্রোহী ও সরকার সমর্থিতদের মধ্যে যুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে সৌদি আরব ২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনে হামলা শুরু করে। নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যেই সৌদি আরব ইয়েমেনে হামলা চালায়।

ইয়েমেনে চলমান যুদ্ধে অন্তত ১১ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। আহত ও ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হয়েছেন কয়েক লাখ ইয়েমেনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ