বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ১১ দলীয় জোটে নেই খেলাফত আন্দোলন, নাম ব্যবহার না করার আহ্বান

বার্মিংহামে জগন্নাথপুর চ্যারিটেবল ট্রাষ্ট নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বার্মিংহামে (ইংল্যান্ড) অবস্থিত সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর কমিউনিটির নেতৃবৃন্দের উদ্যোগে আর্তমানবতার কল্যাণের অঙ্গীকার নিয়ে বার্মিংহাম জগন্নাথপুর চ্যারিটেবল ট্রাষ্ট নামে নতুন একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ করে।

দরিদ্রতা বিমোচন এবং গরীব অসহায় মানুষের সাহায্যার্থে ভুমিকা পালনে কাজ করবে এই সংগঠন।

জগন্নাথপুর উপজেলার বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে গত ২৫ এপ্রিল বার্মিংহামের কভেন্টী রোডের একটি রেস্টুরেন্টে জগন্নাথপুর চ্যারিটেবল ট্রাষ্ট গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। এবং সেখান থেকেই সংগঠনের আনুষ্ঠানিক ঘোষনা প্রদান করা হয়।

প্রবীণ কমিউনিটি নেতা হাজি আব্দুল ছুরত মিয়ার সভাপতিত্বে ও তরুণ সংগঠক আছকন আলী দুলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বার্মিংহাম যুবদল সাধারণ সম্পাদক চুনু মিয়া, কমিউনিটি নেতা জালাল উদ্দিন, সেবুল মিয়া, শাহ আব্দুল গনি ও শাহ আব্দুল মতিন প্রমুখ । সভায় সর্বসম্মতিক্রমে শাহ আব্দুল মতিন কে সভাপতি, চুনু মিয়া কে সাধারণ সম্পাদক ও আছকন উদ্দিন দুলু কে কোষাধক্ষ্য করে সংগঠনের কার্যকরী কমিটি গঠন করা হয় । নেতৃবৃন্দ বলেন, সংগঠনের কার্যক্রম কে সফলভাবে এগিয়ে নিতে জগন্নাথপুরবাসির দোয়া চেয়েছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ