শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

আইএসের নামে ওয়েবসাইট চালাচ্ছে ভারতের তেলেঙ্গানার পুলিশ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের তেলেঙ্গনা রাজ্য পুলিশের বিরুদ্ধে আইএসের নামে ওয়েবসাইট চালানোর অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।

ভারতের প্রবীণ কংগ্রেস নেতা এবং মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং আজ (সোমবার) বলেন, দেশটির তেলেঙ্গানা রাজ্যের পুলিশ আইএসআইএস'র নামে ভুয়া ওয়েবসাইট চালু করে মুসলিম তরুণদেরকে উগ্রবাদী করছে। তাদেরকে আইএসআইএসে যোগ দিতে বাধ্য করছে।

তিনি এক টুইট বার্তায় এ অভিযোগ করার পর নতুন করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। উত্তেজনা সৃষ্টিকারী তথ্য ওয়েবসাইটে প্রকাশ করে মুসলিম তরুণদের উস্‌কে দেয়াটা কতটা নৈতিক সে প্রশ্নও করেছেন কংগ্রেসর সাধারণ সম্পাদক।

তবে তার টুইটবার্তা প্রকাশিত হওয়ার পর রাজ্যের সরকার ও পুলিশ এর প্রদিবাদ  জানিয়েছে। তেলেঙ্গানার তথ্য-প্রযুক্তি এবং পৌরসভা প্রশাসন বিষয়কমন্ত্রী কে টি রামা রাও বা কেটিআর পাল্টা টুইট বার্তায় এসব মন্তব্য শর্তহীনভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি এ সংক্রান্ত তথ্য-প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন। তেলেঙ্গানার পুলিশও ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ