শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

মিশরে ইখওয়ান নেতা মোহাম্মাদ বাদিয়ির যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিশরে ইখওয়ানুল মুসলিমিন নেতা মোহাম্মাদ বাদিয়ির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।২০১৩ সালে সেনা অভ্যুত্থানে দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর সহিংসতার অভিযোগনে ইখওয়ান নেতাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয় মিশরের সামরিক সরকার শাসিত আদালত।

বাদিয়ির সঙ্গে আরো যে দুই নেতা যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন। তারা হলেন ইখওয়ানের মুখপাত্র মাহমুদ গোজলান এবং দলের গাইডেন্স ব্যুরোর সদস্য হোসাম আবুবকর।

২০১৩ সালে মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজধানী কায়রোসহ সারাদেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী জনতার ওপর নির্বিচারে গুলি চালায়।  এতে হাজার হাজার মানুষ নিহত হলেও এখন ওই বিক্ষোভ উস্কে দেয়ার অভিযোগে ইখওয়ান নেতাদের বিচার চলছে।

সেনা সরকারের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে ২০১৫ সালের এপ্রিলে বাদিয়ি’সহ ১৪ জনের ফাঁসি এবং ৩৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল মিশরের নিম্ন আদালত।

কিন্তু আপিল আদালত সব ফাঁসির রায় বাতিল করে তিনজনকে যাবজ্জীবন, ২৭ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড এবং ২১ জনকে বেকসুর খালাস দিয়েছে।

মোহাম্মাদ বাদিয়ির বিরুদ্ধে আদালতে অন্তত ৩৫টি মামলার শুনানি চলছে। এরইমধ্যে তার বিরুদ্ধে তিনটি মৃত্যুদণ্ডের আদেশ ঘোষিত হলেও সেসব মামলায় আপিল করার পর সে দণ্ড বাতিল করে পুনরায় মামলার শুনানি চলছে।

পাকিস্তানে আক্রমণের হুমকি দিলো ইরান

ইসলাম বিদ্বেষ দূর করতে মসজিদ-ভিত্তিক ফটোগ্রাফি

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ