শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

ইসলামি পদ্ধতিতে পশু জবাইও নিষিদ্ধ করল বেলজিয়াম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামইহুদি ধর্মে পশু জবাইয়ের নিয়ম  প্রায় একই ধরনের। মুসলিমরা প্রতিটি পশু জবাইয়ের আগে আল্লাহর নাম স্মরণ করে। ইহুদিরা শুধু একবার প্রভুর নাম স্মরণ করে একসাথে সব পশু জবাই করে থাকে।
ইসলামী ও ইহুদি পদ্ধতিতে পশু জবেহ বেলজিয়ামের কিছু অংশে নিষিদ্ধ করা হয়েছে।

আন্তর্জাতিক ওয়ালুন পরিবেশ সংসদ কমিটি ইসলামী ও ইহুদি পন্থায় পশু জবেহ নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছে এবং এই সিদ্ধান্ত ২০১৯ সালের প্রথম সেপ্টেম্বর থেকে বাস্তবায়ন হবে।

ইসলাম ও ইহুদীধর্মের বিধান অনুযায়ী গবাদি পশু জবাই করার জন্য, একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে এবং তাতে পশুকে পানি পান করিয়ে আল্লাহর নাম নেয়ার পর দ্রুত গলা কাটতে হবে ও রক্ত নির্গত হতে হবে।

পশু অধিকার কর্মীরা এ বিষয়ে একমত না। তারা বলছে পশুদের জবেহ করার আগে তাদেরকে বেহুশ করে নিতে হবে। বেলজিয়ামের " ওয়ালুন"এ সংসদে অনুরূপ একটি বিল প্রস্তাব করা হয়েছে।

ইউরোপ ইহুদি কংগ্রেস এই সিদ্ধান্তের নিন্দা করে তা "লজ্জাজনক" হিসাবে উল্লেখ করা হয়েছে।

বেলজিয়াম মুসলিম সম্প্রদায় জানিয়েছে, পূর্বেই আমাদের ধর্মীয় কাউন্সিল এই সিদ্ধান্তের বিরোধীতা ঘোষণা করেছে এবং তাতে কোন পরিবর্তন হবে না।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ