রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘যৌথভাবে অ্যাটাক হেলিকপ্টার বানাবে পাকিস্তান-তুরস্ক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যৌথ অ্যাটাক হেলিকপ্টার বানাবে পাকিস্তানতুরস্ক। প্রাথমিকভাবে ১২৯টি অ্যাটাক হেলিকপ্টার তৈরির সিদ্ধান্তে সম্মত হয়েছে দুই দেশ।

এ নিয়ে ইসলামাবাদ তুরস্কের সঙ্গে একটি চুক্তি করেছে। পাকিস্তানের পক্ষে চুক্তিতে সই করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বিষয়ক মন্ত্রী রানা তানভীর ও তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইসিক।

তুরস্কের ইস্তাম্বুল শহরে ১৩তম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প বিষয়ক মেলা পরিদর্শনের অবকাশে এ চুক্তি করেন পাক মন্ত্রী। চুক্তি অনুসারে, পাকিস্তানের কামরা অ্যারোনটিক্যাল কমপ্লেক্সে হেলিকপ্টার অ্যাসেম্বল কারখানা প্রতিষ্ঠা করা হবে। এছাড়া, তুরস্কের কাছে ৫২টি সুপার মুশাক প্রশিক্ষণ বিমান বিক্রি করবে পাকিস্তান।

টি-১২৯ হচ্ছে দুই ইঞ্জিনবিশিষ্ট হেলিকপ্টার এবং এতে দুজন আরোহী চড়তে পারে। বহুমুখী কাজে এ হেলিকপ্টার ব্যবহার করা যায় এবং দিনে  রাতে সব রকমের আবহাওয়ায় এটি উড়তে পারে। অগাস্টা ওয়েস্টল্যান্ড কোম্পানির সহায়তায় তুরস্কের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ টি-১২৯ হেলিকপ্টারের কারখানা গড়ে তুলেছে। এ হেলিকপ্টার মূলত হামলা ও গোয়েন্দা কাজে ব্যবহার করা হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ