রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সাইবার হামলার শিকার বাংলাদেশও; বন্ধ ব্যাংকের কার্যক্রম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ রাকিব হাসান: বিশ্বজুড়ে সাইবার হামলার ঘটনায় এখন পর্যন্ত ৯৯টি দেশ আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা। এ তালিকায় বাংলাদেশের নাম থাকার ঝুঁকির কথা বলেছিলেন নিরাপত্তা বিশ্লেষকরা।

গত শুক্রবার থেকে বাংলাদেশের বেশকিছু প্রতিষ্ঠান ও ব্যক্তি খাতে কয়েকটি র‍্যানসমওয়্যার আক্রমণের তথ্য পাওয়া যাচ্ছে।

ঢাকায় একটি বেসরকারি ব্যাংকের শাখা র‍্যানসমওয়্যার দিয়ে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এই ঘটনার পর ওই এলাকায় ব্যাংকটির সব কম্পিউটারের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সব কটি এটিএম বুথ বন্ধ রাখা হয়েছে।

ওই ব্যাংকটিকে সাইবার নিরাপত্তা সহযোগিতা দিচ্ছেন, এমন একজন ঘটনাটির সত্যতা সম্পর্কে নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যাংকটি যথাসম্ভব গোপনে ও দ্রুত সমস্যাটি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশে বিনা মূল্যে সাইবার নিরাপত্তা সেবাদাতা ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন বা ক্র্যাফের মহাসচিব মিনহার মোহসিন উদ্দিন বলেছেন, শুক্রবার থেকে বেশ কিছু অভিযোগ তাঁরা পাচ্ছে।

এমনিতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে র‍্যানসমওয়্যার হামলার বেশ কিছু নজির পাওয়া গেছে। তবে শুক্রবার আর গতকাল শনিবারই পাওয়া গেছে সবচেয়ে বেশি।

ঢাকার কাফরুল এলাকার মাধ্যমিক পড়ুয়া এক কিশোর শুক্রবার রাতে দেখে তার কম্পিউটারে রাখা ফাইলগুলো খুলছে না। খুলতে গেলেই অদ্ভুত সব বার্তা আসছে এবং একটি ঠিকানা দিয়ে বলা হচ্ছে সেখানে যদি সে ১৫০ ডলার না পাঠায় তাহলে আর এই ফাইলগুলো উদ্ধার করতে পারবে না। এটা একটা র‍্যানসমওয়্যার অর্থাৎ একটি ম্যালওয়্যারের মাধ্যমে এই কিশোরের কম্পিউটার দখল করে নিয়েছে অজ্ঞাত হ্যাকার, এখন মুক্তিপণ চাইছে।

শুক্রবার থেকে বিশ্বের প্রায় ৯৯টি দেশের লাখ লাখ কম্পিউটার এ রকম র্যানসমওয়্যার হামলার শিকার হচ্ছে।

একযোগে ৯৯ দেশে সাইবার হামলা; ক্ষতিগ্রস্ত বহু প্রতিষ্ঠান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ