সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

সৌদিতে বই ছিড়ে শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরবের তাবুকে একটি স্কুলের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা শেষে বই ছিড়ে শিক্ষাব্যবস্থার প্রতিবাদ জানিয়েছে।

সম্প্রতি সৌদি আরবের একটি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা শেষে তাদের পাঠ্য বই ছিড়ে রাস্তায় ছড়িয়ে দেয়। বই ছেঁড়ার দৃশ্য ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

আরব নিউজের এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বার্ষিক পরীক্ষা শেষে বই ছিড়ে রাস্তায় ছড়িয়ে দেয়ার ঘটনা বাড়ছে। এর আগে জেদ্দাসহ কয়েকটি কয়েকটি শহরে বইছেঁড়ার ঘটনা ঘটেছে।

তবে এ ঘটনায় টনক নড়েছে সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের। সৌদি শিক্ষামন্ত্রী আহমদ আল ঈসা বলেছেন, ‘শিক্ষার্থীদের এমন আচরণ শিক্ষা ব্যবস্থার প্রতি তাদের বিক্ষুব্ধ মনোভবেরই প্রকাশ।’

সরকারে যুক্ত দুজন কমরেড হাজী ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে: মুফতি ফয়জুল্লাহ

ইউরোপীয় ইউনিয়নের নজরদারিতে হেফাজত

তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনছি। তবে শিক্ষার্থীদেরও তাদের পড়ালেখার প্রতি মনোযোগী হওয়া আবশ্যক। শিক্ষাকে ইতিবাচকভাবে গ্রহণ করে জীবন উন্নয়নে সচেষ্ট হওয়া।’

তবে একজন শিক্ষার্থী বলেছে, ‘পড়তে আমার ভালো লাগে না। বইগুলো আমার কাছে বোঝা মনে হয়। তাই ছিড়ে ফেলে দিয়ে গেলাম।’

এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ