শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

আদালতের রায় বিপক্ষে গেলে আইন তৈরি করে রাম মন্দির নির্মাণের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতে ক্ষমতাসীন দল বিজেপির সিনিয়র এমপি সুব্রমনিয়াম স্বামী বলেছেন, 'যদি আদালতের রায় রাম মন্দিরের পক্ষে না যায় তাহলে সরকার সংসদে আইন পাস করে আদালতের রায় পরিবর্তন করতে পারে এবং তার পরে রাম মন্দির নির্মাণ করা হবে।' সোমবার এক টিভি চ্যানেল আয়োজিত বিশেষ অনুষ্ঠানে স্বামী ওই মন্তব্য করেন।

রাম মন্দির নির্মাণের তারিখ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ভগবান রাম যেখানে জন্মেছিলেন, সেখানে মন্দির নির্মাণ করা আমাদের মৌলিক অধিকার। আমার বিশ্বাস, জুলাইয়ের মধ্যে আদালত কিছু না কিছু সিদ্ধান্ত অবশ্যই নেবে।’

তিনি বলেন, ‘রাম মন্দির বিজেপি’র জন্য বাধ্যতামূলক। আমরা রাম মন্দিরকে কেন্দ্র করেই ক্ষমতায় এসেছি এবং আমাদের ইস্তেহারেও তা রয়েছে।’

স্বামীকে প্রশ্ন করা হয়- আপনি বলেছিলেন দুই বছরের মধ্যে রাম মন্দির নির্মাণ করা হবে কিন্তু এখনো তো তা হয়নি এ প্রসঙ্গে কী বলবেন? জবাবে সুব্রমনিয়াম স্বামী বলেন, ‘মহাত্মা গান্ধীও বলেছিলেন, এক বছরের মধ্যে ভারত স্বাধীন হয়ে যাবে কিন্তু স্বাধীন হতে ১৭ বছর সময় লেগেছিল। রাম মন্দির যাতে দ্রুত নির্মাণ করা যায় সেজন্য আমি চেষ্টা চালাচ্ছি।’

বাবরি মসজিস ভাঙার দৃশ্য

স্বামীকে প্রশ্ন করা হয় আপনারা কী আদালতের রায় মেনে নেবেন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আদালতের রায়ের জন্য আমরা বেশিদিন অপেক্ষা করতে পারব না। আদালতের রায় যদি বিপক্ষে যায় তাহলে আমরা সংসদে আইন তৈরি করে ওই রায় পরিবর্তন করতেও পারি।’

স্বামী এ ব্যাপারে সাবেক কংগ্রেস সরকারের আমলের একটি ঘটনার কথা টেনে বলেন, ‘কংগ্রেস সরকারও শাহবানু মামলায় আইন তৈরি করে আদালতের রায় পরিবর্তন করেছিল। আমরাও এরকম করতে পারি।’

কাশ্মিরে ৩৭০ ধারাকে সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ফল বলে মন্তব্য করে স্বামী বলেন, ‘বিজেপি সরকার ৫ মিনিটের মধ্যে ওই ধারাকে অপসারণ করতে পারে। কিন্তু রাজনীতিতে সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় এজন্য ভালো মুহূর্তের অপেক্ষা করা হচ্ছে।

এসএস/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ