রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

খালেদা জিয়ার বিরুদ্ধে করা তিন মামলা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় নাশকতার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা আরো তিন মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এ নিয়ে তাঁর বিরুদ্ধে সর্বমোট ১২টি মামলার কার্যক্রম স্থগিত করা হলো।

একই সঙ্গে এসব মামলা আমলে নেওয়ার আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ মিফতাহ উদ্দীন চৌধুরীর ও বিচারপতি এ এন এম বসির উল্ল্যাহর সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।

এ বিষয়ে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, খালেদা জিয়াকে হয়রানি করতে সরকার এসব মিথ্যা মামলা দায়ের করে। এসব মামলা বিচারিক আদালত আমলে নিয়েছেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করলে আদালত মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন।

আজকের তিনটিসহ গত দুমাসে বিভিন্ন সময়ে মোট ১১টি নাশকতা, গাড়ি ভাংচুরের মামলা স্থগিত করা হয়। একই সঙ্গে এসব মামলা আমলে নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর দারুস সালাম, যাত্রাবাড়ী থানায় এসব মামলা দায়ের করা হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ