শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

ঝিনাইদহে ২ বাড়িতে র‌্যাবের অভিযান; রয়েছে বিষ্ফোরক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া চুয়‍াডাঙ্গ‍া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে ২টি বাড়িতে অভিযান শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। বাড়ি দুটিতে বিষ্ফোরক রয়েছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার সকাল থেকে এ অভিযান শুরু করে তারা। এর আগে সোমবার দিনগত রাত ১২টার পর থেকে ওই বাড়ি ২টি ঘিরে রাখে ঝিনাইদহ র‌্যাব-৬ এর সদস্যরা। বাড়ি ২টির মালিকের নাম সেলিম ও কান্ত। র‌্যাব ৬ এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কিছুক্ষণের মধ্যে অভিযান শুরু হবে। অভিযানে যাওয়ার পরই জানা যাবে বাড়ির ভেতরে কতজন জঙ্গি আছে। প্রসঙ্গত, ৭ মে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজরাপুর এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই অভিযানে দুই জঙ্গি নিহত হয়। একইদিন বজরাপুরের পাশাপাশি সদর উপজেলার লেবুতলায়ও একটি পরিত্যক্ত জঙ্গি আস্তানা থেকে কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়।

এর আগে ২২ এপ্রিল ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনেপাড়ায় জঙ্গি আস্তানায় সিটিটিসি ইউনিটের সদস্যরা অপারেশন সাউথ প চালায়। প্রায় ৪ ঘণ্টা ৪৫ মিনিটের অভিযানে ওই জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক তৈরি রাসায়নিক ভর্তি ২০টি ড্রাম, একটি সেভেন পয়েন্ট সিক্স বোরের পিস্তল, একটা ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাঁচটি বোমা নিষ্ক্রিয় করা হয়। বাড়ির ভেতর থেকে ১৫টি জিহাদি বইও উদ্ধার করা হয়েছে।

১২ শ ছাত্রের মাথায় সম্মাননার পাগড়ি দিলো যাত্রাবাড়ি মাদরাসা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ