শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

বেকারত্ব দূর করতে ভারতকে গরু রক্ষা কেন্দ্র খোলার পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের বেকারত্ব সমস্যা বেড়েই চলছে। এটি দূর করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গরু রক্ষা প্রশিক্ষণ কেন্দ্র খুলতে পরামর্শ দিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার সাবেক চেয়ারম্যান মার্কন্ডেয় কাটজু।

কারণ হিসেবে তিনি বলেন, এই মুহূর্তে গরু রক্ষার জন্য নাকি প্রচুর কর্মী দরকার।

ট্যুইট করে ভারতের কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলিকে এই পরামর্শ দিয়েছেন তিনি।

কাটজু জানান ‘অর্থ উপার্জন করতে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলি দেশে প্রকৌশলী কলেজ স্থাপন করেছে কিন্তু দেশে এখন আর তো কোন চাকরি নেই। তাই আমি কেন্দ্র ও রাজ্য সরকারের পাশাপাশি বেসরকারি সেক্টরগুলিকে অনুরোধ জানাবো তারা যেন গরু রক্ষা প্রশিক্ষণ কেন্দ্র খোলে। কারণ ভারতে এখন গো-রক্ষাকারীদের প্রচুর চাহিদা রয়েছে’।

কাটজু আরও জানান ‘গরু রক্ষা প্রশিক্ষণের ওপর ব্যাচেলর, মাস্টারর্স, এম.ফিল, পিএইচ ডি কোর্স চালু করা উচিত। এমনকি স্কুলের পাঠ্যসূচিতেও গরু রক্ষা বিষয়টি অন্তভুর্ক্ত করার অনুরোধ রেখেছেন তিনি।

সাবেক এই বিচারপতি’র দাবি ‘বর্তমানে ভারতে ৯০ শতভাগ প্রকৌশলী বেকার রয়েছেন। কিন্তু গোরক্ষা প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে একশত ভাগ প্লেসমেন্টর সুযোগ থাকবে। ফলে বেকারত্ব দূর হবে’।

কখনও রাজস্থান আবার কখনও উত্তর প্রদেশ, ভারতে একের পর এক রাজ্যে গরু রক্ষা কমিটির সদস্যদের হাতে নির্যাতনের ঘটনার পর দেশ জুড়ে অসহিষ্ণুতার ঘটনা সামনে আসে। বিষয়টি নিয়ে সোরগোল পড়ে যায়।

এমনকি এ নিয়ে বিরোধীদের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় মোদি সরকারকে। এমন এক পরিস্থিতিতে মোদি সরকারকে কটাক্ষ করলেন কাটজু।

গরু জবাই করলে আড়াই লাখ টাকা জরিমানা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ