রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সরে যেতে হচ্ছে টিপু সুলতান মসজিদের ইমাম বরকতিকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশ বিরোধী মন্তব্যের অভিযোগে কয়েকটি বিতর্কিত ইস্যুতে কলকাতার টিপু সুলতান মসজিদের শাহী ইমাম নুরুর রহমান বরকতিকে পদ থেকে সরিয়ে দেওয়া হল৷ তিনি আর ইমাম থাকছেন না৷বরকতিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে৷

বিষয়টি গণমাধ্যমকে জানান মসজিদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান৷তিনি বলেন, দেশ-বিরোধী মন্তব্য করে উনি আমাদের জাতি ও ধর্মের অপমান করেছেন। আমরা মনে করি ওনার ইমাম হিসেবে থাকার কোনও অধিকার নেই।’

সৈয়দ নূর উর রহমান বরকতি গত ২৮ বছর ধরে কলকাতার টিপু সুলতান মসজিদের দায়িত্ব সামলেছেন। নানা বিতর্কে শিরোনামে উঠে এসেছে বরকতির নাম। কখনও রাজনৈতিক নেতা-নেত্রীর সঙ্গে সখ্যতা, আবার কখনও জঙ্গি নেতার আত্মার শান্তি কামনায় শহরের বুকে মিছিল।

বরকতিকে নিয়ে সাম্প্রতিক বিতর্কের বিষয় ছিল লালবাতি। দেশ জুড়ে যখন লালবাতি ব্যবহারের নয়া নিয়ম লাগু করা হচ্ছে, তখনও বেশ দর্পের সঙ্গেই লালবাতি হাঁকিয়ে কলকাতার বুকে ছুটছিল তাঁর গাড়ি। আবার প্রশ্ন উঠলে তিনি স্পষ্ট উত্তর দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাঁকে এই লালবাতি ব্যবহার করতে অনুমতি দিয়েছেন। তারপর দেশ জুড়ে বিতর্কের ঝড় উঠতে শুরু করে। প্রকাশ্যে জিহাদ ঘোষণার বার্তাও দেন বরকতি। এরপরেই তাঁর গাড়ি থেকে জোর করে খুলে নেওয়া লালবাতি। এরপরেই তাঁকে ইমাম পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়।

-এআরকে

কোনো মুসলিম বিজেপিতে গেলে তাকে একঘরে করা হবে: কলকাতার ইমাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ