রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জুয়েলারি মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সারা দেশে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ আগারওয়াল কালের কণ্ঠকে এ তথ্য জানান।

তিনি জানান, স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট ডাকার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দের সঙ্গে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের বৈঠক হয়েছে। বৈঠকে ফলপ্রসু আলোচনার পর জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। কিছুক্ষণের মধ্যে তারা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেবেন।

এ বৈঠকে এফবিসিসিআই-এর নব নির্বাচিত সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে দেশজুড়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা করেন স্বর্ণ ব্যবসায়ীরা।

এ সময় বাংলাদেশ জুয়েলার্স সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বৃহস্পতিবার কোনো নোটিশ ব্যতীত জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আমিন জুয়েলার্সে অভিযান ও প্রতিষ্ঠানের ম্যানেজারকে আটক করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক জরুরি সভায় এ সিদ্ধান্ত  নেয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ