বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

টিপু সুলতান মসজিদ চত্বরে ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের কলকাতায় টিপু সুলতান শাহী মসজিদ চত্বরে ১৪৪ ধারা জারির নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার থেকেই আদালতের এই নির্দেশ কার্যকর করার আদেশ দেয়া হয়েছে কলকাতার বউবাজার থানাকে।

তবে ১৪৪ ধারা জারির বিষয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে আদালতে কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা টুয়েন্টিফোর।

আদালত জানায়, টিপু সুলতান শাহী মসজিদের ইমাম নুরুর বরকতির বিভিন্ন বিতর্কিত মন্তব্য এবং ফতোয়ার জেরে উত্তপ্ত হয়েছে মসজিদের স্বাভাবিক পরিবেশ।

এ ছাড়াও দেশের সংবিধান অমান্য করে বরকতির নিজের গাড়িতে লালবাতির ব্যবহার এবং উত্তেজনাপূর্ণ বিতর্কিত মন্তব্য ঘিরে বারবার উত্তেজনা ছড়িয়েছে মসজিদ চত্বরে।

মসজিদ কর্তৃপক্ষ বরকতিকে ইমামের পদ থেকে বহিষ্কার করলেও সেই সিদ্ধান্ত মানতে নারাজ ছিলেন বরকতি। এজন্য মসজিদ চত্বরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার বিকেলের দিকে মসজিদে ঢুকে ইমাম বরকতির উপরে চড়াও হয় কিছু অপরিচিত যুবক। সেই ঘটনা নিয়েও ব্যাপক উত্তেজনা ছড়ায় টিপু সুলতান মসজিদে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ