শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

জুমার খুতবায় রাজস্ব নিয়ে আলোচনার উদ্যোগ ধর্মমন্ত্রণালয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাকিব হাসান: জুমার খুতবায় রাজস্ব নিয়ে আলোচনা করা হয় সেজন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল জলিল।

তিনি বলেন, নৈতিক দায়িত্ব থেকে মসজিদের ইমাম ও আলেম-ওলামা রাজস্ব বিষয়ে মানুষকে সচেতন করার উদ্যোগ নিলে অন্তত ১০ লাখ মানুষকে করের আওতায় আনা যাবে।

বুধবার সেগুনবাগিচার জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

মো. আবদুল জলিল বলেন আরও বলেন, প্রত্যেক ধর্ম রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য রাজস্ব ব্যবস্থাপনাকে সমর্থন করে। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে প্রতিটি ধর্মের মানুষের নিজ নিজ দায়িত্ব আছে। এনবিআর রাজস্ব সচেতনতার নির্দেশনাপত্র দিলে ধর্মমন্ত্রণালয় সারাদেশে তা পৌঁছে দেবে বলেও জানান তিনি।

তিনি বলেন, রাজস্ব প্রদানের বিষয়ে জনগণকে উদ্ধুদ্ধ করার জন্য ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ইমামদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের যেসব প্রশিক্ষণ একাডেমি রয়েছে সেখানেও একইভাবে প্রশিক্ষণ দেওয়া হবে।

সভায় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, একটি দেশের উন্নয়নের জন্য মূল চাবিকাঠি হল অর্থ। দেশের উন্নয়ন করতে হলে অর্থের যোগান দিয়ে এ ভিত শক্ত করতে হবে। সেজন্য তিনি দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে অনীহা প্রকাশ না করে আনন্দের সঙ্গে রাজস্ব দেওয়ার অনুরোধ জানান।

স্বীকৃতি বাস্তবায়ন কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক পদে আবারও পরিবর্তন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ