শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

গ্রিক মূর্তি প্রতিস্থাপনের প্রতিবাদে মধ্যরাতে ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এনেক্স ভবনের সামনে গ্রিকমূর্তি পুনঃস্থাপন এর প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শাইখ ফজলুল করীম মারুফ জানান, রবিরার  রাত ১টা ৩০ মিনিটে ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জি এম রুহুল আমিনের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাব থেকে নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি সুপ্রিমকোর্টের দিকে আসলে পুলিশ বাঁধা প্রদান করে।

সর্বশেষ খররে জানা যায়,  রাত ২টা ১৫ মিনিট পর্যন্ত নেতা কর্মীরা মিছিল ও প্রতিবাদরত অবস্থায় ছিল।

ছাত্র আন্দোলনের সভাপতি জিএম রুহুল আমিন বলেন, যতক্ষণ পর্যন্ত মূর্তি প্রতিস্থাপন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদ চলতে থাকবে।

মিছিলে উপস্থিত জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগরীর আহবায়ক মুফতি হাবিবুর রহমান মিছবাহ বলেন, এটা আমাদের ঈমানি দাবি। এ দাবি আদায় করেই আমরা ঘরে ফিরতে চাই। দেশপ্রেমিক ঈমানদার জনতাকে আহবান জানাই সবাই আসুন গ্রিক মূর্তি প্রতিস্থাপনের প্রতিবাদে অংশ নিন।

ইশা ছাত্র আন্দোলনের প্রায় শতাধিক নেতাকর্মী মধ্যরাতের বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে।

উল্লেখ্য, সুপ্রিমকোর্টের সামনে থেকে সরিয়ে নেওয়া গ্রিক দেবীর ভাস্কর্য রাত ৮টা থেকে অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপন শুরু হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাত ১২টার পর আদালত চত্তর থেকে ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়।

সুপ্রিমকোর্টের সামনে থেকে মূর্তিটি সরানোর গত শুক্রবার ইসলামী দলগুলো সরকারকে ধন্যবাদ জানিয়ে বায়তুল মোকাররম থেকে মিছিল করেছিল।

তারা মূর্তিটি অন্য কোথাও স্থাপন করা থেকেও সরকারকে বিরত থাকার অনুরোধ জানিয়েছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ