মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজের একদিন পর নাজমুল ইসলাম (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৮ মে) দুপুরে মিজমিজি পাইনাদী এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
নাজমুল ইসলাম মিজমিজি পাইনাদী দাখিল মাদ্রাসার পঞ্চশ শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, শনিবার সকালে নাজমুল ইসলাম মাদ্রাসায় যায়। কিন্তু মাদ্রাসা বন্ধ থাকায় সে বাড়ি ফিরে আসে। এর কিছুক্ষণ পর বাবার কাছ থেকে টাকা নিয়ে আবার বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর রবিবার দুপুরে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওসি আব্দুস সাত্তার জানান, নাজমুলের লাশের শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ